
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদকে (জকসু) ছাত্রশিবির দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের কাজে ব্যবহার করছে বলে অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল-সমর্থিত জকসু প্রতিনিধিরা। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে তাঁরা এ-সংক্রান্ত সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ছাত্রশিবিরের নেতারা জকসুকে শিক্ষার্থীদের কল্যাণের বদলে দলীয় কর্মসূচি বাস্তবায়নের মাধ্যম হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন, যা নির্বাচিত ছাত্র সংসদের স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে।
তাঁরা আরও বলেন, জকসুর নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব শিক্ষার্থীদের অধিকার, সমস্যা ও দাবিদাওয়া নিয়ে কাজ করা। কোনোভাবেই দলীয় স্বার্থে এই প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয়।
জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, ‘জকসু সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম হলেও নির্বাচনের পর থেকে এটি দলীয় কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ মিছিলও আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আয়োজন করা হয়েছে।’
রাকিব আরও অভিযোগ করে বলেন, ‘আমরা নির্বাচিত প্রতিনিধি হওয়া সত্ত্বেও আমাদের কিছুই জানানো হয় না। তারা একতরফাভাবে গতকালও একটি বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেয়।’
রিয়াসাল রাকিব হুঁশিয়ারি দেন, জকসুর ব্যানারে দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বন্ধ না হলে তাঁরা পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম আহমেদ বলেন, ‘জকসু একটি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম। এর ব্যানার ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় বক্তব্য দেওয়া অনুচিত। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব জকসুর সঠিক ব্যবহার নিশ্চিত করা।’
তাকরিম আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জকসুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবহন সম্পাদক মো. মাহিদ হাসান ও নির্বাহী সদস্য সাদমান সাম্য।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৩ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৭ ঘণ্টা আগে