প্রতিকূলতা আটকাতে পারেনি সুমাইয়া আক্তারকে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে তিনি ঢাকার মুগদা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। অভাবের সংসারে সুমাইয়ার সাফল্যে এলাকাবাসী খুশি হলেও লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তাঁর পরিবার।
সুমাইয়া আক্তার যশোরের ঝিকরগাছা উপজেলার ইউসুফপুর গ্রামের বর্গাচাষি মো. নজরুল ইসলাম ও নাজমা দম্পতির মেয়ে। দুই ভাইবোনের মধ্যে বড় তিনি। সুমাইয়া উপজেলার বেনেয়ালী এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি ও ঝিকরগাছা মহিলা কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছিলেন তিনি।
বসতভিটার একখণ্ড জমি ছাড়া সুমাইয়াদের চাষাবাদের নিজস্ব জমি নেই। সুমাইয়ার বাবা নজরুল ইসলাম সামান্য কিছু জমি বর্গা নিয়ে চাষাবাদের পাশাপাশি বছরের কিছু সময়ে ধান ছাঁটাই মিলে মিস্ত্রি হিসেবে কাজ করে সংসার চালান। সুমাইয়ার স্নাতক পাস মা নাজমা বাড়িতে কিছু টিউশনির পাশাপাশি হাঁস-মুরগি, গরু-ছাগল পালন করেন।
সুমাইয়ার মা নাজমা বলেন, ‘মেয়েটাকে কোনো দিন প্রাইভেট পড়াতে পারিনি। উল্টো অন্যদের পড়িয়ে সে নিজের খরচ জোগাড় করেছে। বাড়ি থেকে ঝিকরগাছা মহিলা কলেজ তিন কিলোমিটার দূরে হলেও টাকার অভাবে সুমাইয়া মাঠের ভেতর দিয়ে হেঁটে অনেক দিন কলেজে গেছে। ভর্তির জন্য শুধু মেডিকেলের ফরম তোলা হয়েছিল। বুয়েট বা অন্য বিষয়ে পড়ার ইচ্ছা থাকলেও টাকা না থাকায় ফরম তুলতে পারিনি।’
সুমাইয়া মেডিকেলে ভর্তির জন্য কোনো কোচিংয়ে ভর্তি হতে পারেননি টাকার অভাবে। যশোরের একটি কোচিং সেন্টারের পরিচালক তাঁকে ভর্তি করাতে অস্বীকৃতি জানিয়ে বেশ অপমানও করেছিলেন। সুমাইয়ার ছোট ভাই অষ্টম শ্রেণিতে লেখাপড়া করছে। দুই সন্তানের লেখাপড়ার খরচ মেটাতে হিমশিম খেতে হয়েছে মো. নজরুল ইসলাম ও নাজমাকে। ফলে মেয়েকে মেডিকেলে ভর্তি করতে পারলেও পড়াশোনার খরচ চালানোর বিষয়ে তাঁদের দুশ্চিন্তা কাটছে না। মেডিকেলে ভর্তি হতে সুমাইয়া আক্তারের লেগেছিল প্রায় ১৬ হাজার টাকা। এ টাকার পুরোটা তাঁর পরিবার দিতে পারেনি। আত্মীয়স্বজনের কাছে হাত পাততে হয়েছে তাঁর পরিবারকে।
পরিবারের এসব ঘটনা সুমাইয়ার জানা। সে জন্যই তিনি ‘একজন মানবিক চিকিৎসক’ হতে চান। যাঁর কাজ হবে গ্রামের দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া।
ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহ নূর কবীর বলেন, ‘সুমাইয়া আক্তার অত্যন্ত মেধাবী। সে অভাব-অনটনসহ নানা প্রতিকূলতার মধ্যে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। তাকে কলেজ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছিল।’

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে...
২ ঘণ্টা আগে
‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
৩ ঘণ্টা আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে