
মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে মে ২০২৫ সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) রাজধানীর বনানীতে ইউনিভার্সিটির অডিটরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে নতুন শিক্ষার্থী, অভিভাবক এবং ইউনিভার্সিটির শিক্ষকেরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী পর্বে নতুন শিক্ষার্থীদের স্বাগত এবং ইউনিভার্সিটির পরিচিতি তুলে ধরে বক্তব্য দেন চিফ একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক এ কে এনামুল হক, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসের ডিন অধ্যাপক বিজয় প্রসাদ বড়ুয়া, ফ্যাকাল্টি অব বিজনেস ম্যানেজমেন্টের ডিন অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী, অধ্যাপক মিজানুর রহমানসহ অনেকে।
অধ্যাপক এ কে এনামুল হক বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের সব কারিকুলাম ও সিস্টেম মালয়েশিয়ার মেইন ক্যাম্পাসের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তিনি বলেন, আপনারা জ্ঞান অর্জনের নতুন স্তরে প্রবেশ করছেন। বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা তখনই প্রকৃত বুদ্ধিমত্তা হবে, যখন সে তার উত্তরের ব্যাখ্যা দিতে পারবে। এখন পর্যন্ত সে ক্ষমতা কেবল মানুষেরই আছে।
অধ্যাপক বিজয় প্রসাদ বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মুখস্থ ও তোতাপাখির শিক্ষা নয়; এই শিক্ষা মানবিকতার শিক্ষা দেয়।
দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার শিক্ষা দেয় ইউসিএসআই ইউনিভার্সিটি।
এ ছাড়া বাস্তব ও জীবনমুখী উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অনুসন্ধান, গবেষণা, আবিষ্কার, পুনরাবিষ্কারের শিক্ষাও দেয়।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে