দেশের বিভিন্ন জায়গায় তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে গেছে। এদিকে বেগুনি জারুল ফুল দৃষ্টি কেড়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।
গ্রীষ্মের ঋতুতে প্রকৃতির নজরকাড়া, পাপড়ির নমনীয় কোমলতায়, দৃষ্টিনন্দন সৌন্দর্য নিয়ে প্রকৃতিকে আরও সুন্দর করে সাজিয়ে তোলে জারুল ফুল। বেগুনি রঙের ফুলে আচ্ছাদিত নান্দনিকতার অরূপ শোভা বিরাজ করে পুরো ক্যাম্পাসে। জারুল ফুল যেমন শোভা বর্ধন করে, গাছ তেমন বিভিন্ন রোগের ওষুধ হিসেবে কাজ করে। ডায়াবেটিস, জ্বর, অনিদ্রা, কাশি, অজীর্ণতাসহ বিভিন্ন রোগের মহা ওষুধ এই জারুল গাছ।
ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠের পশ্চিম পাশের রাস্তায় দেখা পাওয়া যায় জারুল গাছ। এ ছাড়া একাডেমিক ভবন, আবাসিক হল, ডরমিটরির আশপাশে জারুল ফুল মুগ্ধতা ছড়াচ্ছে। শীত ও বসন্তের পরে ভরা গ্রীষ্মেও নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ফুলের মায়াবী আবহে আচ্ছন্ন করে রেখেছে এ জারুল। তেজহীন রৌদ্রদীপ্ত সকাল, তপ্ত দুপুর কিংবা পশ্চিমে এলিয়ে দেওয়া সূর্যহীন বিকেলে বিশ্ববিদ্যালয়ের পথচারীদের দাঁড় করিয়ে নিজের দিকে একপলক দেখার সম্মোহনী শক্তি নিয়ে যেন ফুলগুলো পরিস্ফুটিত হয়েছে।
জারুলের হাস্যোজ্জ্বল প্রকৃতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাহমুদা সুলতানা মীম জানান, ‘বৈশাখ মাসের তীব্র গরমে বরাবরের মতো প্রাকৃতিকভাবে সেজে উঠছে ক্যাম্পাস। গাছের সবুজ পাতার ফাঁকে ঝাঁক বেঁধে দেখা মিলছে জারুল, কৃষ্ণচূড়া, সোনালু প্রভৃতি গ্রীষ্মকালীন ফুল। বেগুনি রঙের জারুল ফুলেরা কেড়ে নিচ্ছে শিক্ষার্থীদের মুগ্ধ দৃষ্টি। গাছের নিচে ফুলের পাপড়ি ঝরে তৈরি হচ্ছে নৈসর্গিক সৌন্দর্য। কখনো ফুল হাতে ক্যাম্পাসে দেখা মিলছে শিক্ষার্থীদের। সোশ্যাল মিডিয়াতেও সৌন্দর্য ছড়াচ্ছে জারুল ফুল। গাছের কলিগুলো থেকে আগামী কয়েক দিনের মধ্যে এই ফুলের পরিমাণ আরও বাড়বে।’
এ বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুতাসিম বিল্লাহ বলেন, ‘গ্রীষ্মের তাপদাহে যখন অতিষ্ঠ জীবকুল তখন থরে থরে সাজানো একটা ফুল আপনাকে আমাকে চোখ জুড়ানো মায়াতে আকৃষ্ট করে। সবুজ পাতা, হালকা বাদামি বর্ণের বাকল আর ছয়টি মুক্ত পাপড়ি আর হলুদ রঙের পরাগবিশিষ্ট এ ফুল দেখা মিলবে ময়মনসিংহের ত্রিশালে নজরুল বিশ্ববিদ্যালয়ে।’

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৪ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৯ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২০ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে