
মানুষের জীবনধারায় এখন প্রয়োজন বহুমুখী। সেই দাবি পূরণের জন্য জীবন যাপনের ধরন বদলে গেছে। ফটোগ্রাফি একালে বিলাস নয়। ছবির মাধ্যমে একদিকে যেমন শিল্পীর সাধনা চলে, অন্যদিকে প্রয়োজনীয় তথ্য সংগৃহীত ও সংরক্ষিত থাকে। স্মৃতি সংরক্ষণের কার্যকর মাধ্যম হচ্ছে ফটোগ্রাফি বা আলোকচিত্র। এটি শেখার জন্য তৈরি হয়েছে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ফটোগ্রাফি ক্লাব। ছবি ইতিহাসের ধারক। ইতিহাস চর্চায় আলোকচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একজন ফটোগ্রাফার শিল্পী ও মনোযোগী গবেষক। তিনি অনুভব, অনুভূতির দৃশ্য সন্ধান ও সেগুলোকে ক্যামেরাবন্দী করেন। অন্যদিকে ছবির মাধ্যমে অনেক তথ্য সংরক্ষিত হয়। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ আলোকচিত্রের বৈচিত্র্যময় শক্তি শিক্ষার্থীদের হাতেকলমে শেখানোর উদ্দেশ্যে গড়ে তুলেছে ফটোগ্রাফি ক্লাব। ক্লাবটি ইতিমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
স্কুল-কলেজের খুদে শিক্ষার্থীদের আলোকচিত্র-সম্পর্কিত প্রতিভাকে বিকশিত করার কাজ করছে ফটোগ্রাফি ক্লাবটি। সুন্দর কোনো মুহূর্ত দেখলে সেটা ফ্রেমবন্দী করার জন্য কম্পোজিশন, আলোর ব্যবহার, রং ইত্যাদি বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয় এখানে। এ ছাড়া একটা ছবিকে কীভাবে মূল্যায়ন করতে হবে, তা-ও শেখানো হয়।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ও ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মো. মাহবুবুর রহমান বলেন, ‘ফটোগ্রাফি একটি অভিনব শিল্প। শিক্ষার্থীদের এই শিল্প সম্পর্কে জ্ঞান অর্জন জরুরি। জীবনের অভিজ্ঞতা অনেক সময় ফ্রেমবন্দী রাখা সম্ভব। ফটোগ্রাফির মাধ্যমে সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিগত জীবনের অনেক ঘটনাবহুল সময় ধারণ করে
রাখার সুযোগ থাকে।’
ক্লাব মডারেটর ও প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মো. ইসমাইল হোসেন জাবেদ বলেন, ‘দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বেশ মেধাবী ও যুগ সচেতন। জীবনের নানা সময়ে ছবি তুলে সংগ্রহ করা প্রয়োজন হয়ে পড়ে। এ ছাড়া ফটোশিল্প অতীতের স্মৃতিকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। সে জন্য ফটোগ্রাফি খুব প্রয়োজন।’
ক্লাব থেকে প্রতি মাসে ওয়ার্কশপ এবং ফটো ওয়াকের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রতিটি অনুষ্ঠানেই এখন ক্লাবের মেম্বাররা ফটোগ্রাফি করে থাকে। ক্লাবের সদস্যরা এখন পর্যন্ত ৬টি আন্তর্জাতিক পুরস্কার এবং ১৮টি জাতীয় পর্যায়ের পুরস্কার অর্জন করেছে।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে