
সোশ্যাল মিডিয়ায় হয়রানি বন্ধের পদক্ষেপ নিয়েছে ডাকসু ও হল সংসদের নির্বাচন কমিশন। আজ বুধবার রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটানিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন কমিশন লক্ষ্য করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু সংখ্যক প্রার্থী এবং প্রার্থীর পক্ষের ব্যক্তি একে অপরের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা, চরিত্রহনন এবং যৌন হয়রানিমূলক প্রচারণা ছড়াচ্ছে। এই ধরনের আচরণ নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। এই পরিস্থিতি মোকাবিলায় ডাকসু চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে একটি সেল গঠন করা হয়। উক্ত সেল থেকে এরইমধ্যে অভিযুক্ত পেজগুলোর অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং নির্বাচনকালীন সময়ে তাদের পেজ থেকে বিদ্বেষপূর্ণ, উস্কানিমূলক, চরিত্রহনন এবং যৌন হয়রানিমূলক কনটেন্ট প্রকাশ করতে নিষেধ করা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টর অফিস থেকে বিটিআরসির চেয়ারম্যান বরাবর অভিযুক্ত সোশ্যাল মিডিয়া পেজগুলো বন্ধের জন্য চিঠি দেওয়া হয়। এই পদক্ষেপকে ত্বরান্বিত করার লক্ষ্যে গত ০১ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৩ সদস্যের একটি দল বিটিআরসির চেয়ারম্যানের সাথে দেখা করেন। উক্ত সভায় সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা, চরিত্রহনন এবং যৌন হ্যারানিমূলক প্রচারণাগুলো বন্ধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ ধরণের প্রচারণা বন্ধের বিষয়ে সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপ নেওয়ার ব্যাপারে বিটিআরসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করা হয়।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে