
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবারের পরীক্ষায় ২৬ হাজার ৮৬৫ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১২ হাজার ১৫০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৩৯৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
আজ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা।
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন দাখিলের আরবি প্রথম পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের শিক্ষার্থীদের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য জানানো হয়।
পরীক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক কড়াকড়ি এবং সিসিটিভির নজরদারির মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে নকল ও অসদুপায় অবলম্বন করায় ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৬ জন এসএসসি পরীক্ষার্থী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৩ জন দাখিল পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডের ১০ জন পরীক্ষার্থী রয়েছে।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বোর্ডগুলোর অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৩১৬ জন।
ঢাকা বোর্ড: ঢাকা বোর্ডে সর্বোচ্চ ২ লাখ ৯৪ হাজার ৬৭০ পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৯১ হাজার ৭৩৪ জন অংশগ্রহণ করে। এখানে অনুপস্থিত ছিল ২ হাজার ৯৩৬ জন।
রাজশাহী বোর্ড: এই বোর্ডে ১ লাখ ৩০ হাজার ১১০ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৩৬ জন অনুপস্থিত ছিল। কুমিল্লা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৪৮১ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৩৬৫ জন অনুপস্থিত ছিল এবং বহিষ্কৃত হয়েছে ২ জন।
যশোর বোর্ড: এই বোর্ডে ১ লাখ ১১ হাজার ৭৪১ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৪৮২ জন এবং বহিষ্কৃত হয়েছে ২ জন।
চট্টগ্রাম বোর্ড: এই বোর্ডে ১ লাখ ৬ হাজার ৮৬৭ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২২ জন অনুপস্থিত ছিল এবং বহিষ্কৃত হয়েছে একজন।
সিলেট বোর্ড: এই বোর্ডে ৭০ হাজার ২৯২ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭০৬ জন।
বরিশাল বোর্ড: ৬৫ হাজার ৪৪১ পরীক্ষার্থীর মধ্যে এই বোর্ডে অনুপস্থিত ছিল ৯৮০ জন।
দিনাজপুর বোর্ড: ১ লাখ ৪১ হাজার ২২০ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১ হাজার ৩০১ জন এবং বহিষ্কৃত হয়েছে একজন।
ময়মনসিংহ বোর্ড: ৮০ হাজার ৯৬৯ পরীক্ষার্থীর মধ্যে এই বোর্ডে অনুপস্থিত ছিল ৭৮৮ জন।
এদিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৩ হাজার ৮৮২ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ১৫০ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় মোট কেন্দ্র ছিল ৬৫৩টি। ১ লাখ ২০ হাজার ১৬০ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২ হাজার ৩৯৯ জন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১২ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে