ঢাকা: করোনাভাইরাস মহামারির মধ্যে পরীক্ষা নিতে এসএসসি ও এইচএসসির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আজ শুক্রবার ওয়েবসাইটে এই পাঠ্যসূচি প্রকাশ করেছে।
সংক্রমণের কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ১৩ জুন থেকে খুলে শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিতে গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এর আগে গত বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই। করোনার সংক্রমণ পরিস্থিতি দেখে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রথমে খোলা হবে বলে জানান তিনি। আর যেসব শিক্ষার্থী হলে থাকেন, তাঁদের করোনাভাইরাসের টিকা দিয়ে খোলা হবে পাবলিক বিশ্ববিদ্যালয়।
ওই দিন দীপু মনি বলেন, এবার পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অটোপাস দেওয়ার সুযোগ কম, দেওয়া ঠিকও হবে না। এবার সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে ৬০ দিন ক্লাস করিয়ে এসএসসি এবং ৮৪ দিন ক্লাস করিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী জানান, স্কুল-কলেজ খোলার পর ২০২১ ও ২০২২ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন ক্লাস করানো হবে। অন্যদের সপ্তাহে একদিন করে ক্লাস হবে এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৮ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে