
একজন শিক্ষার্থীর মাধ্যমিক স্তর শেষে এসএসসি ও সমমান পরীক্ষায় বসতে ১০ বছরের বেশি সময় যাতে না লাগে, সরকার সেই পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার (১৩ মে) সকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘তোমাদের পরীক্ষার বিষয়ে একটি মিটিংয়ে বসব। আলোচনা করব কীভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো সিলেবাস কাভার করে, সময় নষ্ট না করে আমরা যেন ঠিকপথে এগোতে পারি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘তোমাদের এসএসসি পাস করতে যেন ১০ বছর স্কুলিং ১০ বছরেই থাকে। কোনো সেশনজট যেন না হয়। তোমরা যেন পিছিয়ে না পড়ো। সে জন্য আজকে আমরা বসব। আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তোমাদের স্বার্থে যেটা করার সেটাই করব। তবে পরীক্ষা সুন্দরভাবে দিতে হবে।’
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
শিক্ষা আনন্দের বিষয় হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষা হবে প্রজেক্টের মধ্য দিয়ে। দেখো না আজকে উন্নত বিশ্বে কী রয়েছে। আমরা এখনো সেই আমাদের সময়কার গতানুগতিকভাবেই রয়েছি। চাপিয়ে দেওয়া পাঠ্যপুস্তক, কোনো প্রজেক্ট নেই এবং শুধু জিপিএ (এ প্লাস) পেলেই অভিভাবকেরা সন্তুষ্ট হন। কিন্তু একবারও ভেবে দেখছেন না, তোমরা কী শিখছ, কী শিখতে পারনি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা জিপিএর (এ প্লাস) কথা বলব না। কে কী শিখেছ, সেটা আমরা জানতে চাই। আমাদের দেশে শিক্ষাব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। তোমরাই হলে আগামীর ভবিষ্যৎ, তোমাদের চিন্তাভাবনা আমরা করছি।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল জাবের হোসেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৩ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৭ ঘণ্টা আগে