
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর আসন্ন ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১-এর সমন্বিত ভর্তি পরীক্ষা ১৭ জুন সকাল ১০টা থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
সমন্বিত ভর্তি পরীক্ষা বিষয়ে আজ মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রস্থ চুয়েট রিসোর্স সেন্টারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত ২১ আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের ১০৬৫টি এবং রুয়েটের ১২৩৫ টিসহ সর্বমোট ৩২৩১ আসনের বিপরীতে মোট ২৪ হাজার ৯৭৮ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ক গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং খ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) দুই গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চুয়েট কেন্দ্রে ‘ক’ বিভাগে ৭ হাজার ৬৪৪ জন এবং ‘খ’ বিভাগে ৬৮২ জনসহ মোট ৮ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
প্রসঙ্গত, এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ বিভাগের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং ‘খ’ বিভাগের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত একটানা অনুষ্ঠিত হবে।
সমন্বয় সভায় আসন্ন ভর্তি পরীক্ষা উপলক্ষে চুয়েট প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা সংস্থার প্রতিনিধিদের কাছে সহযোগিতা কামনা করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সভায় চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, উপপরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান, সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. আনিসুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় বিভিন্ন সেবা সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে