আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বৃহস্পতিবার গোপালগঞ্জ ছাড়া অন্যান্য জেলার আলিম, এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পরীক্ষা চলবে।
বুধবার (১৬ জুলাই) রাতে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড এসব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।
বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমের ফিকহ্ প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষা হওয়ার কথা আছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির ঐচ্ছিক বিষয়, একাদশ শ্রেণির ঐচ্ছিক বিষয়; ডিপ্লোমা ইন কমার্সের একাদশ শ্রেণির প্রডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং; এইচএসসি বিএম-বিএমটির একাদশ শ্রেণির কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম-১, প্রডাকশন প্ল্যানিং কন্ট্রোল অ্যান্ড কস্টিং, দ্বাদশ শ্রেণির কম্পিউটারাইজড একাউন্টিং সিস্টেম-২, উচ্চতর হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে। গোপালগঞ্জ জেলা ছাড়া অন্যান্য জেলায় এসব পরীক্ষা চলবে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে গোপালগঞ্জ জেলার সব কেন্দ্রের ১৭ জুলাইয়ের আলিমের ফিকহ প্রথমপত্র পরীক্ষা স্থগিত করা হলো। ওই জেলার স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। দেশের অন্যান্য সব জেলায় ১৭ জুলাইয়ের আলিম পরীক্ষা যথা নিয়মে সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে চলমান ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ডিপ্লোমা ইন টেক্সটাইল, এইচএসসি ভোকেশনাল ও এইচএসসি বিএমটিসহ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলায় অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষা তারিখ পরবর্তীতে জানানো হবে। অন্যান্য জেণার সব পরীক্ষা যথারীতি চলবে।
এর আগে শুধু গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত ঘোষণা করে শিক্ষা বোর্ডগুলোর মোর্চ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে