জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিল ২০২১-২২–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলে হিসাব বিজ্ঞান ইউনিটের সিনিয়র রোভার মেট মোল্লা মামুন হাসান সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইউনিটের সিনিয়র রোভার মেট আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার বিকেলে উপস্থিত সিনিয়র রোভার মেটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কাউন্সিল গঠিত হয়। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার কমিটি ঘোষণা করেন। এসময় ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন জবি রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার আবুল কালাম আজাদ ও কাজী ফারুক হোসেন।
নির্বাচিত নতুন কাউন্সিলে সহ-সভাপতি দু’টি পদে ইংরেজি ইউনিটের সিনিয়র রোভার মেট এসকে জামিরুল ও সাজেদা আক্তার সাথী নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ ইউনিটের সিনিয়র রোভার মেট হাবিবুল বাশার।
নির্বাচিত অন্যান্য পদের মধ্যে–প্রোগ্রাম সম্পাদক হাসানুর রহমান, ট্রেনিং সম্পাদক হোসাইন মোহাম্মদ গোলাম রাজিক, দপ্তর সম্পাদক নাহিদ হাসান রাসেল, প্রচার সম্পাদক এস এম শাহাদাত হোসেন অনু, প্রকাশনা সম্পাদক সাগর সরকার, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম খান, গার্ল-ইন-রোভার সম্পাদক রহিমা আক্তার মিম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইসরাফিল হোসেন, ক্রীড়া সম্পাদক রাসেল আকন্দ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাজিয়া আফরোজ, বহিঃযোগাযোগ সম্পাদক রিয়াদ হোসেন, পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আপ্যায়ন সম্পাদক মারুফ আহম্মদ, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক পদে যুথী আক্তার মনোনীত হয়েছেন। এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে থাকবেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো. কামরুল হাসান ও আলমগীর হোসেন।
২০২০-২১ শিক্ষাবর্ষে সিনিয়র রোভার মেট হিসেবে হিসেবে নিজ ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ও রোভার-ইন-কাউন্সিলে দায়িত্বশীল ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সিনিয়র রোভার মেট নির্বাচিত হয়েছেন মামুনুর রশিদ।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে