
জাতীয়, চট্টগ্রাম, নোয়াখালী, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে পাঁচজন প্রোভিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এসব নিয়োগের বিষয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাঁদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) হিসেবে বিশ্ববিদ্যালয়টির বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন, একই বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, একই বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতিপূর্বক মূল পদে যোগদানের জন্য বলা হয়েছে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১১ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৫ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৬ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৯ ঘণ্টা আগে