
ঢাকা মহানগরীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অফলাইন এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সিদ্ধান্ত অনুযায়ী এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী রোববার থেকে অনলাইন ক্লাস শুরু হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শনি, সোম ও বুধবার ফিজিক্যাল ক্লাস হবে। আর রোব, মঙ্গল, বৃহস্পতি—এই তিন দিন অনলাইন, স্কুলে আসবে না।’
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১০ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীদের ৯ এপ্রিল দুপুর ১২টা থেকে ১২ এপ্রিল রাত ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে ভর্তি ফরম পূরণ এবং নির্ধারিত ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে।
১০ ঘণ্টা আগে
বোর্ড পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়ার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে চলমান হাম প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সচেতনতা বাড়াতে সেমিনারের আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গতকাল বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ বিভাগ ক্যাম্পাসের ডিএমকে...
১৪ ঘণ্টা আগে