সরকারি-বেসরকারি ইউনানী-আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ইউনানী মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস), ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস) এবং ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) ২০২৪ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৭ জুন) বিকেল ৩টায় সরকারি ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিরপুর এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইউনানী-আয়ুর্বেদিকের উচ্চশিক্ষায় ডিগ্রি পর্যায়ে ৪টি প্রতিষ্ঠানের মধ্যে একটি হলো—সরকারি ইউনানী-আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল মিরপুর।
অপর ৩টি প্রতিষ্ঠান হামদর্দ বাংলাদেশের রূপকার ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত। সেগুলো হলো—চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে লক্ষ্মীপুরের রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী), রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বগুড়ার হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত হামদর্দ ইনস্টিটিউট অব ইউনানী অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন। এই তিনটি প্রতিষ্ঠান দেশের ইউনানী-আয়ুর্বেদিক সেক্টরে একমাত্র বেসরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৮ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে