
২০২৫-২৬ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে। আজ রোববার থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা প্রবেশপত্র সংগ্রহ করতে পারছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট এ লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিটের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।
এতে বলা হয়েছে, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি। ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টায় এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।
এর আগে, ২০২৫ সালের ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে ২৭ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা ২৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে জমা দিতে পেরেছেন। এবারের ভর্তি পরীক্ষা কুমিল্লার পাশাপাশি বহিঃকেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে