জাপানে টোকিও গ্লোবাল পার্টনার বৃত্তি ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বে যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় দেশটির টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের এ বৃত্তি দিয়ে থাকে।
জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত টোকিও মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় একটি সরকারি গবেষণামূলক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আজকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এটি মূলত টোকিও মেট্রোপলিটন সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়নরত, যার মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
সুযোগ-সুবিধা
টোকিও গ্লোবাল পার্টনার বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের থাকছে আন্তর্জাতিক বিমানভাড়া, ভর্তি ফি ও মাসিক উপবৃত্তির সুবিধা। বৃত্তির নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদনের যোগ্যতা
স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রির সনদ থাকতে হবে। আর পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের সনদ থাকতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা বা উদ্যোক্তা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা দেখাতে হতে পারে।
অধ্যয়নের ক্ষেত্রগুলো
স্কুল অব হিউম্যান হেলথ সায়েন্সেস, স্কুল অব সিস্টেমস ডিজাইন, স্কুল অব আরবান এনভায়রনমেন্টাল সায়েন্সেস, আইন ও রাজনীতি স্নাতক স্কুল, স্কুল অব ম্যানেজমেন্ট, বিজ্ঞান স্কুল। এসব স্কুলের অধীনে বিভিন্ন বিভাগ রয়েছে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
১০ অক্টোবর, ২০২৫।

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ইতিমধ্যে মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে সুন্দরভাবে। প্রশ্নপত্র আউট (ফাঁস) হয়নি, নকল হয়নি এবং দুই মাসের ভেতরে আগামী ২০ জুলাইয়ের ভেতরে রেজাল্টও আউট (ফল প্রকাশ) হয়ে যাবে।’
১ ঘণ্টা আগে
বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১ দিন আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে