
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল স্নাতক (সম্মান) প্রোগ্রামের সব বিষয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য নতুন একটি কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। কোর্সের নাম—বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয়। কোর্সটি অন্তর্ভুক্ত হয়েছে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস’ কোর্সের পরিবর্তে।
গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র) অধ্যাপক এ এইচ এম রুহুল কুদ্দুসের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রফেশনাল স্নাতক (সম্মান) প্রোগ্রামের প্রথম বর্ষের বিএসসি (অনার্স) ইন এএমটি (এএমটি), বিএসসি (অনার্স) ইন এফডিটি (এফডিটি), বিএসসি (অনার্স) ইন কেএমটি (কেএমটি), বিএসসি (অনার্স) ইন টিএসটি (টিএসটি), বিবিএ (অনার্স) প্রফেশনাল, বিএসসি (অনার্স) ইন ইসিই (ইসিই), বিএসসি (অনার্স) ইন সিএসই (সিএসই), বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ, বিএসসি (অনার্স) ইন মেরিন নটিক্যাল, বিবিএ (অনার্স) ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, বিএ (অনার্স) ইন ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএফএ (অনার্স), বি-মিউজিক (অনার্স) এবং বিএড (অনার্স) বিষয়ের শিক্ষার্থীদের জন্য ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ের পরিবর্তে ‘বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয়’ (কোর্স কোড ২১৯৯০১) কোর্সটি আবশ্যিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে ৬ নভেম্বর জারি করা আরও এক প্রজ্ঞাপনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রোগ্রামের সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের ইতিহাস: ভাষা, সংস্কৃতি ও পরিচয়’ বিষয়ের কোর্সটি আবশ্যিকভাবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্নাতক (সম্মান) ও প্রফেশনাল স্নাতক (সম্মান) প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নতুন কোর্সটি পাঠদান করাবেন ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে শিক্ষকেরা।
নতুন এ কোর্সের বিষয়ে জানতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এবং কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক এ এইচ এম রুহুল কুদ্দুসের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা সাড়া দেননি।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে