কেমব্রিজ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং মিয়ানমারসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সিলেবাস শর্ট করে দিয়ে কোথাও কোথাও অ্যাসাইনমেন্ট বেজড পরীক্ষা নেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনায় এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে। এমন অবস্থায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকতে ২০২২ সালে পোর্টফোলিও সিস্টেমে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে ‘ও’ এবং ‘এ’ লেভেলের শিক্ষার্থীরা।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এক স্মারকলিপিতে তাঁরা পোর্টফোলিও অব এভিডেন্সের মাধ্যমে পরীক্ষা নেওয়ার দাবি জানান।
স্মারকলিপিতে ইংরেজি মাধ্যমের এই দুই শ্রেণীর শিক্ষার্থীরা বলেন, আমরা ২০২২ সালে পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছি। বৈশ্বিক করোনা মহামারির কারণে কোটি-কোটি শিক্ষার্থী পড়াশোনা ও ক্লাস থেকে বঞ্চিত হয়েছে। করোনাকালে বাংলাদেশসহ পৃথিবীর সব দেশে অনলাইনে ক্লাস ও পরীক্ষা হয়েছে। আমরা বাসায় বসেই ক্লাস-পরীক্ষা দিয়েছি। এতে পড়াশোনা ও যথাযথ অভিজ্ঞতা অর্জন করতে পারিনি। আমরা যে মানে পরীক্ষার প্রস্তুতি নেওয়া দরকার ছিল, সেই মানে প্রস্তুতিও নিতে পারিনি। সব ক্লাস-পরীক্ষা অনলাইন মাধ্যমে হওয়ায় এখন এই পরীক্ষাও অনলাইনে হওয়াটাই যুক্তিযুক্ত মনে করছেন শিক্ষার্থী এবং অবিভাবকেরা।
শিক্ষার্থীরা আরও বলেন, যুক্তরাজ্যের কেমব্রিজ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মিয়ানমারসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করে কোথাও অ্যাসাইনমেন্ট ভিত্তিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু বাংলাদেশের প্রায় ১০ হাজার শিক্ষার্থী এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে তাঁরা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ফলাফলের দিক থেকে পিছিয়ে যাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপসহ প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থ হবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে শিক্ষার্থীরা বলেন, ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি পোর্টফোলিও সিস্টেমে পরীক্ষা নিতে চায় তাহলে তাঁদের আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। সরকার ইচ্ছা করলে পরামর্শ দেবে এবং পরামর্শ গ্রহণ করবে বলে জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পোর্টফোলিও সিস্টেমে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে...
৪০ মিনিট আগে
‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
১ ঘণ্টা আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে