
২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুন্সী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি আপলোড করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি–ইচ্ছুরা ৪ নভেম্বর ২০২৪ সোমবার দুপুর ১২টা থেকে ২৫ নভেম্বর ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫০ টাকা এবং আইবিএ ইউনিটের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। চারটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যেকোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দেবেন।
এতে আরও বলা হয়, ২০১৯–২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র–ছাত্রীদের মধ্যে যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেন, কেবল তাঁরাই ২০২৪–২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষার্থীরা নির্ধারিত পাঁচটি ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ থাকবে।
ইউনিটসমূহ
বিজ্ঞান ইউনিটের অধীন বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ফার্মেসি অনুষদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত সব বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউট; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত সব বিভাগ এবং সংশ্লিষ্ট ইনস্টিটিউট; ব্যবসা শিক্ষা ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত সব বিভাগ; চারুকলা অনুষদভুক্ত সব বিভাগ ও আইবিএ ইনস্টিটিউটে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
কোন ইউনিটের পরীক্ষা কবে
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৫ জানুয়ারি, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ ফেব্রুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষা ৪ জানুয়ারি ও আইবিএ ইউনিটের পরীক্ষা আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
নম্বর বণ্টন
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট ও ব্যবসা শিক্ষা ইউনিটের প্রতি ইউনিটে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউর জন্য সময় থাকবে ৪৫ মিনিট। আর ৪০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ৪৫ মিনিট। এ ছাড়া চারুকল ইউনিটে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০ মিনিটে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান এবং ৬০ মিনিটে ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আইবিএ ইউনিটে ৯০ মিনিটে ৭০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও ৩০ মিনিটে ৩০ মিনিটের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে...
৪০ মিনিট আগে
‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
১ ঘণ্টা আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে