
স্বাস্থ্যগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) এ বিষয়ে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
আবেদনে অধ্যাপক আজাদ খান উল্লেখ করেছেন, তিনি চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মহাপরিচালকের পদে যোগদান করেন এবং এখন পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন। তবে স্বাস্থ্যগত কারণে তাঁর পক্ষে এ দায়িত্ব পালন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। সে কারণে তিনি মহাপরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
পত্রের সঙ্গে তিনি চিকিৎসাসংক্রান্ত চার কপি কাগজপত্রও সংযুক্ত করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তিনি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে গতকাল সোমবার (৬ অক্টোবর) মাউশির ডিজি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এতে বর্তমান ডিজি অধ্যাপক মুহাম্মদ আজাদ খান ‘অপমানিত’ বোধ করেছেন বলে জানিয়েছেন মাউশির একজন পরিচালক।
নাম প্রকাশ না করার শর্তে ওই পরিচালক বলেন, ডিজি খুঁজতে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়াটা মাউশির ইতিহাসে নজিরবিহীন। একজন ডিজি দায়িত্বে রয়েছেন, অথচ এর মধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে ডিজি খোঁজা হচ্ছে; এটা বর্তমান ডিজির জন্য অপমানজনক। সে জন্যই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন গুরুত্বপূর্ণ দপ্তর মাউশি দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। সারা দেশে এ দপ্তরের অধীন ৯টি আঞ্চলিক কার্যালয় এবং এসব আঞ্চলিক কার্যালয়ের অধীন জেলা শিক্ষা অফিস রয়েছে। গত ২০ ফেব্রুয়ারি এ দপ্তরের মহাপরিচালকের দায়িত্বে যোগ দেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে