
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ভারত সরকার বাংলাদেশে অবস্থিত নিজেদের মিশনগুলো ভিসার ওপর কড়াকড়ি আরোপ করে। এতে বাংলাদেশে দূতাবাস নেই, এমন অনেক দেশের ভিসার জন্য মূলত শিক্ষার্থীদের দিল্লিতে দেশগুলোর দূতাবাসে যাওয়া প্রায় অসম্ভব হয়ে যায়।
এমন পরিস্থিতিতে বাংলাদেশের ভিসা প্রার্থীদের জন্য বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বিকল্প দূতাবাস নির্ধারণ করে দিতে অন্তর্বর্তী সরকার দেশগুলোকে অনুরোধ জানায়। এ অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ও কাজাখস্তান সরকার অন্য দেশে অবস্থিত নিজেদের মিশনকে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসার বিষয়টি দেখতে বলেছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বুলগেরিয়ায় পড়তে যাবেন, এমন ১২২ বাংলাদেশিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় অবস্থিত দেশটির দূতাবাসে ভিসার আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম আজ সোমবার ঢাকায় এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, ভিএফএসর মাধ্যমেও বুলগেরিয়া ভিসা প্রক্রিয়া সহজ করতে রাজি হয়েছে। এ বিষয়টি প্রক্রিয়াধীন।
মুখপাত্র জানান, কাজাখস্তান থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত নিজেদের দূতাবাসকে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে রাজি হয়েছে।
রফিকুল আলম বলেন, রোমানিয়া সরকার থাইল্যান্ড ও ভিয়েতনামে অবস্থিত তাদের দূতাবাস থেকে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদন বিবেচনা করা শুরু করেছিল। কিছুদিন পর তারা এ সুবিধা বন্ধ করে দেয়। এ বিষয়ে রোমানিয়ার সঙ্গে আলোচনা চলছে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে