
আগামী বছর থেকে লটারিতে স্কুলে ভর্তি পদ্ধতি থাকবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
এহছানুল হক মিলন বলেন, ‘বছরের প্রথমে অ্যাডমিশন যেটা হয় সেখানে আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম, যেন সবাই সুযোগ পায়... আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম, দ্যাটস ইট।’
এক মাস ধরে অংশীজনদের সঙ্গে আলোচনা-পর্যালোচনার মাধ্যমে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। সবগুলো শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেই পরীক্ষা আয়োজনে করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘ওদেরকে আমরা ক্লাস ওয়ানে নিউরোসার্জন বানানোর চেষ্টা করছি না। এটা নিশ্চিত থাকেন।’
লটারি পদ্ধতি উঠিয়ে দিয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হলে ‘কোচিং ও নোট গাইডের’ বাজার বাড়বে না বলে মনে করছেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী জানিয়েছেন, বৃত্তি পরীক্ষাও আগের নিয়মে আলাদাভাবে অনুষ্ঠিত হবে।
প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় (যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে) প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়। পরের বছর বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি চালু হয়। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি তখনো পরীক্ষার মাধ্যমেই হতো।
পরে করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর পর থেকে এখন পর্যন্ত একই পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলছে।

সভাপতি পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদগুলো পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
দেশের উচ্চশিক্ষার বড় প্রতিষ্ঠানগুলোতে বড় রদবদল হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সাত বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রধানদের পরিবর্তনের কথা জানিয়েছে।
১০ ঘণ্টা আগে
পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রড শিট জবাব (নিরীক্ষা আপত্তি) নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হতে পারে বলেও সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে