করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশের কওমি মাদ্রাসাসহ সব ধরনের মাদ্রাসা বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে সরকার।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মঙ্গলবার সন্ধ্যায় এক আদেশে মাদ্রাসাগুলোর কর্তৃপক্ষকে এই নির্দেশ দেয়।
আদেশে বলা হয়েছে, বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ চলছে। পাশাপাশি আগামী ২২ মে পর্যন্ত দেশের সকল প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কওমি মাদ্রাসাসহ (এতিমখানা ব্যাতিত) সকল আবাসিক ও অনাবাসিক মাদ্রাসা বন্ধ রাখার অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা বিভাগ। সংশ্লিষ্ট সকলকে এ নির্দেশনা পালন করতে হবে।
করোনাভাইরাস মহমারীর মধ্যে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গত ৩০ মার্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত থাকলেও ভাইরাসের সংক্রমণ বাড়ায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানই আর ২২ মে পর্যন্ত খোলা হচ্ছে না।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৮ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে