দেশের সরকারি ৩৭টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ১ হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। এতে মোট সরকারি পর্যায়ের মেডিকেল কলেজের আসনসংখ্যা বেড়ে ৫ হাজার ৩৮০ টিতে উন্নীত হলো। এর ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে আরও ১ হাজার ৩০ শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পাবেন।
আজ সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। প্রতিটি সরকারি মেডিকেল কলেজে ২০–৬০টি পর্যন্ত আসন বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ও শেখ হাসিনা মেডিকেল কলেজে ৬০টি করে। এ ছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক ৫০টি, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেলে কলেজ ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ৩৫টি আসন বেড়েছে।
এ সিদ্ধান্তে ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজসহ দেশের পুরোনো ৮টি মেডিকেল কলেজে ২০টি করে আসন বাড়ানো হয়েছে। এতে এই ৮টি মেডিকেল কলেজে আগামী শিক্ষাবর্ষ থেকে ২৫০ জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। এ ছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ৩০ আসন বাড়িয়ে আসনসংখ্যা ২৩০–এ উন্নীত করা হয়েছে।
এর আগে ৮ অক্টোবর অধিদপ্তরের পক্ষ থেকে দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা বাড়ানোর কথা জানানো হয়। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়। প্রস্তাব অনুযায়ী, আগামী বছর থেকে দেশের চিকিৎসা শিক্ষায় যুক্ত হচ্ছে এক হাজারের বেশি আসন। এ বিষয়ক নথিতে স্বাস্থ্যমন্ত্রী অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি হবে।
তখন মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছিল, সরকারি মেডিকেলে কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ১ হাজার ৩১ আসন বাড়ানোর সিদ্ধান্তে স্বাস্থ্যমন্ত্রী সম্মতি দিয়েছেন।
এর আগে দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বছরে ৪ হাজার ৩৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ ছিল। আসন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৮০-এ দাঁড়িয়েছে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৮ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে