
দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর সব ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা সম্পন্ন করে স্কুলগুলো খোলার দাবি জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। সম্মেলনে ফোরামের পক্ষ থেকে লিখত বক্তব্য পাঠ করেন ফোরামের সভাপতি এ কে এম আশরাফুল হক।
আশরাফুল হক অভিযোগ করে বলেন, বর্তমানে অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষ করোনা বিপর্যয় সম্পূর্ণ উপেক্ষা করে, মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অবমাননা করে, এমনকি সরকারি নির্দেশাবলির কোনো তোয়াক্কা না করে অত্যন্ত অমানবিক ও অযৌক্তিকভাবে অভিভাবকদের বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে অসামঞ্জস্যমূলক উচ্চহারের টিউশন ফি আদায়ের অপচেষ্টায় লিপ্ত আছেন, যা আমাদের সন্তানদের সাংবিধানিক ও মৌলিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
আশরাফুল হক বলেন, `করোনা মহামারির এই কঠিন সময়ে টিকা ছাড়া এবং স্কুলগুলোর সন্তোষজনক স্বাস্থ্যবিধি মেনে চলার প্রস্তুতি ছাড়া আমাদের সন্তানের স্কুলে পাঠাতে আমরা অভিভাবকেরা মানসিকভাবে প্রস্তুত নই।'
সম্মেলনে স্কুলের সংশ্লিষ্ট সবাইকে টিকা সম্পন্নসহ ছয়টি দাবি জানানো হয়। দাবিগুলো হলো— ধাপে ধাপে টিকা নিশ্চিত সাপেক্ষে স্কুলগুলোর সন্তোষজনক স্বাস্থ্যবিধি মেনে চলার প্রস্তুতি দেখে এবং করোনার সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে স্কুল খুলতে হবে। প্রথম ধাপে ১২ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ১২ বছরের নিচ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য স্কুল খুলতে হবে। প্লে গ্রুপ, নার্সারি ও কেজি ক্লাস আগামী বছরের জানুয়ারির আগে কোনোভাবে খোলা যাবে না। মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় অবশ্যই স্কুলগুলোর ফি শ্রেণিভেদে ৩০ থেকে ৫০ শতাংশ কমাতে হবে এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলোর যৌক্তিক টিউশন ফি নির্ধারণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ সময় কোনো শিক্ষার্থীকেই স্কুল কর্তৃপক্ষ পুনঃ ভর্তি, প্রমোশন বা অনলাইন ক্লাসের বাইরে রাখতে পারবে না।
সরকারি নির্দেশাবলি মেনে ২০১৭ সালে প্রকাশিত গেজেট মোতাবেক ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে পরিচালনা করতে হবে। স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় আরও কার্যকর নীতিমালা প্রণয়ন করতে হবে এবং স্কুলগুলোর কার্যক্রম মনিটরিংয়ের জন্য তদারককারী সংস্থা গঠন করতে হবে। স্কুলগুলোর সুষ্ঠু পরিচালনা ও জবাবদিহি নিশ্চিত করতে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি স্কুল কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৩ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে