
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গেছেন। সেখানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে আলোচ্যসূচিতে যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক স্বার্থ ও সম্ভাব্য বিরোধের দীর্ঘ তালিকায় নতুন একটি বিষয় যুক্ত হয়েছে—ইরান যুদ্ধ।

নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করেন বাঙালি সীমা দাস। টানা দুই দিনের দীর্ঘ যাত্রায়, মাঝপথে ট্রেন বদলাতে বদলাতে, পশ্চিমবঙ্গে নিজ গ্রামে পৌঁছান। লক্ষ্য একটাই—প্রাদেশিক নির্বাচনে ভোট দেওয়া। আগে, ভোটার হওয়ার পর থেকেই তিনি সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে (টিএমসি) ভোট দিতেন।

হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী মার্কিন অবরোধের অর্থনৈতিক অভিঘাতের মুখে দাঁড়িয়ে ইরান যখন ভবিষ্যৎ হিসাব কষছে, তখন তাদের নজর ধীরে ধীরে উত্তর দিকে সরে যাচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের নৌপথে বিঘ্ন আর তেল রপ্তানিতে বাধা তৈরি হওয়ায় তেহরান হয়তো উপসাগরের ওপর নির্ভরতা কমিয়ে রেলপথ

১১ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানান এবং ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত করেন। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর প্রথমবার সরাসরি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের এই আলোচনা হয়।