সিলেটের বিয়ানীবাজারে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট ও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃত তরুণের নাম জিয়াউল হক (১৮)। গত সোমবার রাতে উপজেলার চারখাই বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের সমছুল হকের ছেলে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, গত সোমবার রাতে উপজেলার চারখাই বাজারের একটি রেস্টুরেন্টে গোপন বৈঠককালে তাঁকে র্যাব আটক করে। পরে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তাঁর ব্যবহৃত মোবাইল থেকে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। সংশ্লিষ্ট আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬