রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে। অবশ্য ভিসি ঘুষ দাবির অভিযোগ অস্বীকার করেছেন।
রাজশাহী নগরের সিলিন্দা এলাকায় প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকায় রামেবি ক্যাম্পাস গড়ে তোলা হচ্ছে। প্রথম ধাপে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা নিয়ে কাজ শুরু করেছেন ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক। তিনি এই প্রকল্পের পরিচালক (পিডি) হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রায় ৭৭৭ কোটি টাকার ছয়টি প্যাকেজের নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ৫৫৪ কোটি টাকায় ১ হাজার ২০০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণ, ১০৩ কোটি টাকায় ৯ তলা একাডেমিক ভবন, ২৬ কোটি টাকায় ভিসির তিনতলা অফিস ভবন, ৩৬ কোটি টাকায় পুরুষ ও নারী নার্সদের জন্য আলাদা দুটি ডরমিটরি ভবন নির্মাণ, ১১ কোটি টাকায় মসজিদ, ৩৬ কোটি টাকায় ভিসির বাসভবন ও ডে কেয়ার সেন্টার এবং ১১ কোটি টাকায় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ।
দরপত্র প্রক্রিয়ায় নানা অসংগতি ও অনিয়ম তুলে ধরে গত ২২ ফেব্রুয়ারি রাজশাহীর মেসার্স তাবাসসুম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দরপত্র প্রক্রিয়া বাতিলের অনুরোধ জানিয়েছেন। এর মধ্যেই জেনিট করপোরেশন নামের আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আতাউর রহমান টিপু অভিযোগ করছেন, কাজ দিতে ভিসি তাঁর কাছে ৯ শতাংশ ঘুষ দাবি করেছিলেন।
গতকাল রোববার দুপুরে যোগাযোগ করা হলে আতাউর রহমান টিপু বলেন, তাঁর ঠিকাদারি প্রতিষ্ঠান বড়। তাই প্রস্তাবটা ভিসির কাছ থেকেই এসেছিল। ভিসি তাঁর কাছে লোক পাঠিয়ে আলোচনা করছিলেন। তিনি প্রথমে ৯ শতাংশ চান। পরে ৮ এবং ৭ শতাংশে নামেন। কিন্তু তিনি পরবর্তী সময়ে জানতে পারেন, ৯ শতাংশেই অন্য প্রতিষ্ঠানের সঙ্গে তাঁদের কথাবার্তা চলছে।
জেনিট করপোরেশনের স্বত্বাধিকারী দাবি করেন, কাজ দিতে ভিসি যেসব শর্ত দিয়েছিলেন, সেগুলো তাঁর পছন্দ হয়নি। শর্তের মধ্যে ছিল, যে টাকা ভিসি নেবেন তার অর্ধেক আগাম পরিশোধ করতে হবে। বাকি টাকা দেওয়ার জন্য সিকিউরিটি হিসেবে চেক দিয়ে রাখতে হবে। এ ছাড়া টাকা পরিশোধের ব্যাপারে একটি সম্মতিপত্রেও তাঁকে স্বাক্ষর দিতে হবে। এসব শর্তে তিনি সম্মতি দিলে ঠিকাদারদের যোগ্যতার ক্ষেত্রে এমন শর্ত দেওয়া হতো, যা কেবল তাঁর প্রতিষ্ঠানই পূরণ করে। ফলে কোনো প্রতিযোগিতা ছাড়াই তাঁর প্রতিষ্ঠান কাজ পেয়ে যেত।
ঠিকাদার আতাউর রহমান টিপু বলেন, ‘শর্তগুলো শুনে আমি বিরক্ত হয়েছি। বলেছি, এভাবে আমি কাজ নেব না। পরে ভিসিকে এক দিন ফোন করে বলেছি, সরকারি ক্রয় নীতিমালা মেনে আপনি স্বচ্ছভাবে দরপত্র আহ্বান করেন। যে ঠিকাদার যোগ্য সে কাজ পাবে। কিন্তু তিনি স্বচ্ছভাবে কাজ করার লোক নন। একজন শিক্ষক মানুষ যে এমন হতে পারেন, তা ভাবতেও পারিনি।’
এ বিষয়ে জানতে চাইলে গতকাল রামেবি স্থাপন প্রকল্পের পরিচালক ও ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেন, ‘এগুলো সব বানোয়াট অভিযোগ। পুরোপুরি মিথ্যা খবর। কারও সঙ্গে কোনো পার্সেন্টেজ নিয়ে আমার আলোচনা হয়নি।’ তবে তিনি বলেন, ‘আতাউর রহমান নামের এক ঠিকাদার আমাকে ফোন করতেন। অসংলগ্ন কথাবার্তা বলতেন। তাই পরে আঁর তার ফোন ধরতাম না। তিনি কেন এসব অভিযোগ সামনে আনছেন, তা বলতে পারব না।’
ভিসি জানান, যে ছয়টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়েছে তার মধ্যে একটির মূল্যায়ন প্রক্রিয়া শেষ হয়েছে। সেটি ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া যাবে। বাকিগুলো মূল্যায়ন প্রক্রিয়ায় রয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে