জামালপুরের মেলান্দহে পিকআপ ভ্যানে পা বাঁধা অবস্থায় সাতটি গরু রেখে পালিয়ে গেছে চোরের দল। আজ বুধবার সকালে উপজেলার জামালপুর–দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মালঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলা শ্যামগঞ্জ কালীবাড়ি বাজার এলাকার তিনটি বাড়ি থেকে সাতটি গরু চুরি যায়। চোরেরা পিকআপ ভ্যান নিয়ে চুরি করতে এসেছিল। মেলান্দহ উপজেলার দেওয়ানগঞ্জ–জামালপুর মহাসড়ক দিয়ে জামালপুর শহরের দিকে ট্রাকটি যাচ্ছিল। চুরি যাওয়া একটি গরুর মালিক টের পেয়ে মোটরসাইকেল নিয়ে ট্রাকটির পিছু নেন। একপর্যায়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ট্রাকটি। মোটরসাইকেলটি নিচে পড়ে ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলে চোরের দল সব রেখে পালিয়ে যায়।
গরুর মালিক শাহজালাল বলেন, ‘রাত ২টার পরে আমার চারটি গরু চুরি করে নিয়ে যায় তারা। আমি ভোরে বুঝতে পেরেছি যে আমার গরু চুরি গেছে। এর মধ্যে আমার একটা গরু মারা গেছে।’
গরুর মালিক সাইফুল ইসলাম বলেন, ‘আমার দুটি গরু, আমি সকালে বুঝেছি গরু চুরি গিয়েছে। সকালে ফেসবুকে দেখতে পাই ট্রাকে গরুর রেখে চোর পালিয়ে গেছে। পরে এসে দেখি এখানে আমার দুই গরু।’
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘ট্রাকে গরু রেখে পালিয়ে গেছে চোরেরা। এই ঘটনায় মামলা হবে।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬