জামালপুরের দেওয়ানগঞ্জে সাহরির সময় মাইকে ডাকাডাকির জেরে ইমামকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার বিকেলে ‘তৌহিদি মুসলিম জনতা’র ব্যানারে এই বিক্ষোভ হয়। বিক্ষোভ মিছিলটি বাহাদুরাবাদ সরদারপাড়া জামে মসজিদ থেকে বের হয় এবং দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
স্থানীয়রা জানান, সাহরির সময় মাইকে ডাকাডাকি করে ঘুম ভাঙানোর বিষয়টিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সরদারপাড়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদের সঙ্গে কথাকাটাকাটি হয় একই এলাকার জাকিরের। সাহরির সময় মাইক বাজিয়ে ঘুমের ব্যাঘাত করা হয় বলে তা না করার জন্য মসজিদের ইমামকে বলেন জাকির। তাঁর কথা না শুনলে মসজিদের ইমামকে দেখে নেবেন বলেও হুমকি দেন।
বিষয়টি ইমাম নুর মোহাম্মদ মসজিদে এসে তারাবি নামাজের আগে মুসল্লিদের জানান। মুসল্লিরা জাকির হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি গালিগালাজের বিষয়টি অস্বীকার করেন। সে সময় বিষয়টি জাকির হোসেনের অভিভাবককে জানানো হয় এবং আজ শুক্রবার জুমা নামাজের পর স্থানীয়রা বসে মীমাংসার সিদ্ধান্ত নেন। তবে নামাজ শেষে কিছু মুসল্লি জাকিরের বাড়িতে ঢিল ছোড়ে। এতে ক্ষিপ্ত হয়ে জাকির হোসেন মসজিদে এসে প্রস্রাব করেন বলে মুসল্লিরা অভিযোগ করেন। এই ঘটনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকির হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
আজ শুক্রবার বিকেলে সরদারপাড়া গ্রামবাসী ও ‘তৌহিদি মুসলিম জনতা’ ব্যানারে ওই গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি দেওয়ানগঞ্জ থানার সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সরদারপাড়া গ্রামের মো. ইয়াদ আলী, নুরু মিয়া বলেন, ‘জাকির হোসেন নেশাখোর। প্রতিদিন সে মদ গাঁজাসহ বিভিন্ন নেশা সেবন করে। সে কারণে রমজান মাসে সাহরির সময় মসজিদের মাইকে রোজাদারদের ডাকতে বাধার সৃষ্টি করে। বিভিন্ন সময় ওই মসজিদ কর্তৃপক্ষকে গালিগালাজ করে। তারা জাকির হোসেনের বিচার দাবি করেন।’
সরদারপাড়া জামে মসজিদের ইমাম নুর মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘জাকির হোসেন আমাকে সাহরির সময় মাইকে ডাকাডাকি করতে নিষেধ করে এবং কথা না মানলে মারপিটের হুমকি দেয়। সে মাতাল হয়ে এসে মসজিদে প্রস্রাব করেছে। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে জানতে জাকির হোসেনকে মোবাইলে একাধিকবার কল দিলেও তাঁর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর আজকের পত্রিকাকে বলেন, ‘বিক্ষোভের বিষয়টি অবগত হয়েছি। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে