ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় দাদিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে নাতি আব্দুল মান্নানকে (৪০) আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে তাঁকে আটক করা হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম রুশিয়া খাতুন (৮৬)। তিনি ওই গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিদর্শক আক্তারুজ্জামান লিটন জানান, রাতে ঘরের বারান্দায় বসে ছিলেন রুশিয়া খাতুন, আব্দুল মান্নান ও তাঁর মা। একপর্যায়ে মান্নান তাঁর কাছে থাকা হাতুড়ি দিয়ে দাদির মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান রুশিয়া খাতুন। পরে স্থানীয়রা এসে মান্নানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরিদর্শক আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আটক আব্দুল মান্নান মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও জানান তিনি।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৩ দিন আগে