
খুলনার ফুলতলায় ব্যবসায়ী মিলন ফকির হত্যা মামলায় হাবিব মোল্লাকে (৪৫) আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক হাবিবকে ফুলতলা থানায় হস্তান্তর করে। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত বুধবার রাত ১২টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকা থেকে হাবিবকে আটক করা হয়। তিনি ফুলতলার তাজপুর গ্রামের বাসিন্দা।
র্যাব-৬-এর উপপরিচালক মো. আনোয়ারুল ইসলাম বলেন, গত ৩০ জানুয়ারি ভোরে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন ফুলতলার আলকা পূর্বপাড়া গ্রামের মিলন ফকির। নাশতা শেষে তিনি স্থানীয় ‘মা টেলিকম অ্যান্ড কনফেকশনারী’ দোকানের সামনে দাঁড়িয়ে এক স্কুলশিক্ষকের সঙ্গে কথা বলছিলেন। সকাল ৮টার দিকে একটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা দুই যুবক দোকানের সামনে এসে মিলনকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
আনোয়ারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী রাসিদা বেগম ৩০ জানুয়ারি বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফুলতলা থানায় হত্যা মামলা করেন।
রাসিদা বেগম বলেন, ‘ভৈরব নদের সিকিরহাট ও রানাগাতী ঘাটের ইজারা নিতে মিলন ফকির দরপত্র সংগ্রহ করেন। ফুলতলার তাজপুর গ্রামের সবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর হোসেন মোল্লা, বর্তমান সদস্য ফারুক মোল্লা, হাবিব মোল্লা ও লিটন ফকির ঘাটের ইজারা নিতে বারণ করতে কল দিতেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরাই জড়িত বলে ধারণা করা হচ্ছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নিজাম উদ্দিন মোল্লা বলেন, গ্রেপ্তার হাবিবকে শুক্রবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৭ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৩ দিন আগে