ভারতের হরিয়ানা রাজ্যের ১৯ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং একাধিক হত্যাচেষ্টার অভিযোগ এনেছে ভারত।
ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, যোগেশ কাদিয়ান নামে ওই তরুণ দুই বছর আগে যুক্তরাষ্ট্রে পালিয়েছেন। প্রতিদ্বন্দ্বী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে উৎখাতের নেতৃত্ব দিচ্ছেন বলে ধারণা করছে ভারতীয় গোয়েন্দারা।
বলা হচ্ছে, যোগেশ কাদিয়ান বর্তমানে যুক্তরাষ্ট্রের বাবিনহা গ্যাংয়ের হয়ে কাজ করছেন। তাঁকে অত্যাধুনিক অস্ত্রের বিশেষজ্ঞ বলে ধারণা করা হয়। ১৭ বছর বয়সে জাল পাসপোর্টে কিশোর হিসেবে যুক্তরাষ্ট্রে পালিয়েছিলেন যোগেশ।
ইন্টারপোলের নোটিশ যোগেশকে ‘অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যা চেষ্টা, দখল, কয়েকজন সন্ত্রাসীর নিষিদ্ধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার’ জন্য অভিযুক্ত করা হয়েছে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বামবিহা গ্যাং এবং খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গেও যোগেশের সম্পর্ক রয়েছে। তাঁর খালিস্তানি সংযোগের তদন্তের জন্য ভারতে তাঁর বাড়ি এবং পরিচিত আস্তানায় সম্প্রতি অভিযান চালিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
যোগেশের বিরুদ্ধে রেড নোটিশ জারির পাশাপাশি তাঁর ব্যাপারে তথ্য দিলে দেড় লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সদস্য দেশগুলোর আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অনুরোধে ইন্টারপোল কারও বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। অপরাধীকে প্রত্যর্পণ, আত্মসমর্পণ বা অনুরূপ আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করা এবং সাময়িকভাবে আটক রাখার জন্য কাজ করে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল।
এর আগে, বিদেশে বসবাসকারী ভারতীয় গ্যাংস্টার হিমাংশু ওরফে ভাউয়ের বিরুদ্ধে সব সদস্য দেশে রেড নোটিশ জারি করেছিল ইন্টারপোল।
ভারতীয় গোয়েন্দারা বলছে, যোগেশ এবং হিমাংশু বর্তমানে লরেন্স বিষ্ণোই গ্যাংকে উৎখাত করে যুক্তরাষ্ট্র এবং কানাডায় আধিপত্য প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই বর্তমানে মাদক চোরাচালানের অভিযোগে আহমেদাবাদ জেলে রয়েছেন। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এদের বিষয়ে তদন্ত করছে। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলারও আসামি বিষ্ণোই।
সম্প্রতি কানাডায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা সুখদুল সিংকে হত্যার দায় স্বীকার করে শিরোনাম হয়েছেন লরেন্স বিষ্ণোই। সুখদুল, সুখা দুনেকে নামেও পরিচিত। তিনি কানাডায় আন্তঃদলীয় সংঘাতে নিহত হয়েছেন।
এর আগে বলিউড অভিনেতা সালমান খানকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছেন বিষ্ণোই। চলতি বছরের শুরুর দিকে একটি ই–মেইল পাঠিয়ে সালমানকে হুমকি দেন তিনি।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে