
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
মন্তেরেই স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে গোলের খাতা খোলেন ইয়াসিন। তিউনিসিয়ার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তিনি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন। বল জালে ঢোকার সঙ্গে সঙ্গেই তিনি দুই হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করেন। কেন তিনি ক্ষমা চাইলেন—নেটিজেনদের মনে স্বাভাবিকভাবেই উঠেছে এই প্রশ্ন। তাঁর কাছে ম্যাচটি ছিল আবেগঘন। কারণ, তাঁর মা তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। একারণে তিনি হাঁটু গেড়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেন।
আজ তিউনিসিয়াকে ৫-১ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন ইয়াসিন। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে লুকাস বার্গভালের অ্যাসিস্টে আলতো ছোঁয়ায় গোল করেন ইয়াসিন। দ্বিতীয় গোলের পরও তিনি (ইয়াসিন) উদযাপন করেননি।
মায়ের জন্মভূমি তিউনিসিয়ার হয়ে একটা সময় ইয়াসিনের খেলার অনেক সম্ভাবনা ছিল। ২০২২ কাতার বিশ্বকাপের আগে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন তাঁকে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ইয়াসিন এবং তাঁর পরিবার শেষ পর্যন্ত সুইডেনের জাতীয় দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, তাঁর জন্ম ও বেড়ে ওঠার স্থান সুইডেনের রাজধানী স্টকহোমের উত্তরে অবস্থিত সোলনার প্রতি গভীর টান রয়েছে। যে দেশে জন্মেছেন, যেখানে বেড়ে উঠেছেন, ইয়াসিন সেই দেশের হয়ে খেলার প্রতিজ্ঞা করেছিলেন বলে জানা গেছে। পরিবারের কাছ থেকেও সমর্থন পেয়েছিলেন তিনি।
তিউনিসিয়ার পরিবারের সঙ্গে ইয়াসিনের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়নি। তাঁর ছোট ভাই তাহা এখনো তিউনিসিয়া জাতীয় দলের সুনজরে আছেন। ইউরোপে জন্ম নেওয়া তিউনিসীয় বংশোদ্ভূত খেলোয়াড়দের ওপর দেশটির কোচিং স্টাফ সব সময় খবর রাখে। এদিকে ইয়াসিনের আন্তর্জাতিক ফুটবলে ভবিষ্যৎ এখন নিশ্চিত। তিনি সুইডেনের নীল-হলুদ জার্সিতেই খেলবেন।
১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার সুইডিশরা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর। রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল সুইডিশরা। মার্কিন মুলুকে চলমান বিশ্বকাপে তারা ৮ বছর পর ফিরে পেল ৫-১ গোলের জয়।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
২১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩৮ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে