
রাজধানীর উত্তরখানে স্বামীর বাড়ির ডোবা থেকে নুসরাত জাহান মিথিলা (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ওমর ফারুক (২৩), শ্বশুর আব্দুল মান্নান (৫৫) ও শাশুরি ফাতেহা ইয়াসমিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুর ২টার দিকে উত্তরখানের চামুরখান মোড়ে আব্দুল মান্নানের বাড়ির ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত ওই তরুণী উত্তরখানের চামুরখান মোড় এলাকার ওমর ফারুকের স্ত্রী। অপরদিকে একই এলাকার হেলাল মার্কেটের রমজান আলীর মেয়ে।
নিহত তরুণীর চাচাতো ভাই মো. রাসেল খান ও চাচাতো বোন আইরিন আক্তার আজ বুধবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘শ্বশুর বাড়ির লোকজন মিথিলাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। যে কারণে মিথিলা বাবার বাড়ি চলে আসছিল। গতকাল (মঙ্গলবার) বিকেল ৪টার দিকে মিথিলার বাবা তাকে তার স্বামীর বাড়ি দিয়ে আসে। পরে রাত সাড়ে ১০টার দিকে মিথিলা তার মায়ের সঙ্গে সর্বশেষ কথা বলে।’
তারা আরও জানান, পরে সকালে খবর আসে মিথিলাকে পাওয়া যাচ্ছে না। তারপর দুপুরের দিকে মিথিলার মরদেহ তার শ্বশুর বাড়ির ডোবায় পাওয়া যায়।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে ডোবায় এক নারীর মরদেহ ভাসছে, এমন খবর পাই। পরে দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আবুল কালাম আরও বলেন, ‘এ ঘটনায় নিহতের বাবা রমজান আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একটি মামলা করেছেন। ওই মামলায় মেয়ের স্বামী ওমর ফারুক, শ্বশুর আব্দুল মান্নান, শাশুরি ফাতেহা ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে।’
থানা পুলিশ সূত্র জানা, মেয়েটি তার শ্বশুর বাড়িতে খাপ খাওয়াতে পারছিলেন না। যে কারণে পূর্বেও একবার অভিমান করে তার এক বান্ধবীর বাসায় চলে গিয়েছিল।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে