
রাজধানীর রামপুরায় টিভি সেন্টারের কাছে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করার ঘটনায় মো. ইমাম হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানার পুলিশ। গতকাল শনিবার বিকেলে বাড্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পলাশকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, পলাশকে গুলি করার পর শুটারকে (গুলিবর্ষণকারী) মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালাতে সহায়তা করেন ইমাম।
ইমামকে আজ রোববার আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়েছে বলে বিকেলে আজকের পত্রিকাকে জানান হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি বলেন, ঘটনায় তাঁর সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরে আদালতে রিমান্ড আবেদন করা হয়। আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর রামপুরা টিভি সেন্টার-সংলগ্ন এলাকায় নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন পলাশ। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গুলিবিদ্ধ হওয়ার প্রায় এক মাস আগে জামিনে কারাগার থেকে মুক্তি পান পলাশ। তিনি ২০০২ সালের ২৯ মে রামপুরায় যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। ওই মামলায় বিচারিক আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিলেও পরে উচ্চ আদালত সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১৬ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে