অভিনব কৌশলে প্রতারণার অভিযোগে একটি চক্রের নারীসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ বলছে, চক্রটির নারী সদস্য প্রথমে স্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলেন। এরপর তাঁর কাছ থেকে স্বামীর নম্বর নেন। এবার স্বামীর সঙ্গে প্রেমের অভিনয় করেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজেদের আস্তানায় ডেকে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করেন।
এমন অভিযোগে আজ মঙ্গলবার মিরপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—মোসা. মায়া তানিয়া (২১), মো. নাজমুল হোসেন (২২), মো. তানভীর মাহতাব (২৫)।
সন্ধ্যায় এসব তথ্য জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
ওসি জানান, প্রথমে তানিয়া বিভিন্ন পুরুষের সঙ্গে ফোনে ভাব জমিয়ে বাসায় ডেকে আনেন। বাসায় আগে থেকেই অবস্থান করেন চক্রের পুরুষ সদস্য নাজমুল ও মাহতাব। ওই ব্যক্তি বাসায় আসার সঙ্গে সঙ্গেই তাঁকে মারধর করে হাত–পা বেঁধে ফেলা হয়। এরপর নগ্ন করে তানিয়ার সঙ্গে আপত্তিকর ছবি তোলে ও ভিডিও ধারণ করে। সেই ছবি–ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়।
ওসি মহসীন আরও জানান, সম্প্রতি এক ব্যক্তির কাছ থেকে এভাবে টাকা আদায়ের চেষ্টা করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। চক্রের সদস্য তানিয়া প্রথমে ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলেন। স্ত্রী একবার তানিয়ার মোবাইল নম্বর থেকে ফোন করে স্বামীর সঙ্গে কথা বলেন। এভাবেই স্বামীর ফোন নম্বর পেয়ে যান তানিয়া। এরপর তাঁর সঙ্গে নিয়মিত কথা বলতে থাকেন।
আজ ওই ব্যক্তিকে মিরপুর দেখা করতে বলেন তানিয়া। বাসায় দেখা করতে গেলে নাজমুল ও মাহতাব তাঁকে মারধর করে হাত–পা বেঁধে ফেলেন। এরপর নগ্ন ছবি তুলে ১ লাখ টাকা দাবি করেন। অনেক দেন দরবারের পর ২০ হাজার টাকায় রফা হয়। এর ফাঁকে কৌশলে পুলিশকে জানান ওই ব্যক্তির স্ত্রী। পরে পুলিশের পাতা ফাঁদে ধরা দেন মাহতাব। টাকা নিতে এসে হাতেনাতে ধরা পড়ার পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেপ্তার ও জিম্মিকে উদ্ধার করে পুলিশ।
তাঁদের আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ওসি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬