
এক মাস আগে প্রেমিকের কথায় ঘর ছেড়েছিলেন তরুণী। কিছুদিন পরেই প্রিয় মানুষের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নেয়। যাঁর ওপর অন্ধ আস্থায় ভর করে ঘর ছেড়েছিলেন, সেই মানুষটির প্রতারণার শিকার হয়ে অথই সাগরে পড়েন তিনি। একা ফেলে রেখে পালিয়ে যান সেই ব্যক্তি। এরপর এক রিকশাচালককে রাতে থাকার জন্য কম টাকার মধ্যে একটি হোটেলে নিয়ে যেতে বলেন। কিন্তু সেই রিকশাচালক তাঁকে বিক্রি করে দেন একটি যৌনপল্লিতে।
মাসখানেক ধরে সেখানেই ছিলেন ওই তরুণী। দেহব্যবসায় বাধ্য করা হয় তাঁকে। অসম্মতি জানালেই তাঁকে মারধর করা হতো। গতকাল ৪ ফেব্রুয়ারি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে অভিযোগ জানান ওই তরুণী।
ফোন কল করে তিনি জানান, ফরিদপুরের রথখোলা এলাকায় একটি যৌনপল্লিতে আটক আছেন। একজন খদ্দেরের মোবাইল ফোন ব্যবহার করে কল করেছেন। সেখানে থেকে তাঁকে উদ্ধারের জন্য আকুতি জানান তরুণী।
ফোন কল পেয়ে জাতীয় জরুরি সেবা সেন্টারের কনস্টেবল মামুনুর রশিদ তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানিয়ে দেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।
জরুরি সেবার সংশ্লিষ্টদের তৎপরতায় ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কোতোয়ালি থানা-পুলিশ দলের নেতৃত্বে থাকা এসআই খায়রুল ৯৯৯-সেবা সেন্টারে জানান, তাঁরা ১৯ বছর বয়সী সেই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘তিনজনের নামে ও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামে মানব পাচারের মামলা হয়েছে। ভুক্তভোগীকে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের জন্য সদরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বাকি কাজ সম্পন্ন হবে।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৫ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে