
গতকাল মঙ্গলবার রাতে বর্গায় পালিত গরু ১ লাখ ৭৫ হাজার টাকায় বিক্রি করেন মোহাম্মদ আজিম (৩৫)। আজ বুধবার সকালে মালিককে গরু বিক্রির টাকা ফেরত দিতে ঘর থেকে বের হন। কিন্তু পথেই সব টাকা খুইয়েছেন। পুলিশের ধারণা, তিনি অজ্ঞান পার্টি কবলে পড়েছিলেন।
আজিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিবাশি স্কুলের সামনে। তিনি স্থানীয় নুর হোসেনের ছেলে। আজিম পাশের গ্রাম শিলাইগড়ার মো. ওসমানকে টাকাগুলো দিতে যাওয়ার পথে এ ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার সময় আনোয়ারা সদরের সাদ মুছা শিল্প পার্কের সামনে পড়েছিলেন আজিম। একটু-আধটু কথা বলতে পারছিলেন। লোকজন তাঁকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন তিনি উদ্ধারকারীদের জানান, তাঁর কাছ থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা কে বা কারা নিয়ে গেছে।
আজিমের বাবা নুর হোসেন বলেন, ‘আমার ছেলে গরু বিক্রির ১ লাখ ৭৫ হাজার টাকা মালিককে ফেরত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে এ ঘটনার শিকার হয়েছে।’
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাথী দেবী বলেন, ‘আহতের মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ‘আহত ব্যক্তি কথা বলতে পারছিলেন না। তাঁকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি মলম পার্টির কবলে পড়েছেন। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।’

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬