চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছয় প্যাকেট তাসের বান্ডিল ও ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়। গতকাল রোববার বাকলিয়ার ময়দার মিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাহার (৫০), মো. কামাল হোসেন (৪৫), মো. রাজু (২২), ইকবাল (২৯), আশরাফ আলী (৫৫), দেলোয়ার হোসেন (৩৫), আলমগীর (৩৪), মো. কাউসার (২৪), মো. তৈয়ব (৩০), জয়নাল আবেদীন (৩০), আবুল হোসেন (৩৪), মাঈনুল (২৬), তাজুল ইসলাম (৩০) ও মো. সাকিব (২২)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন জানান, জুয়ার আসর থেকে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ছয় প্যাকেট তাসের বান্ডিল ও ৩ হাজার ৪২ টাকা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে