
বরিশালের গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রোগী ও তাঁর সঙ্গে থাকা সাতজন স্বজন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলার মাহিলাড়ার আকন বাড়ির সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত অ্যাম্বুলেন্সচালক নাইমুল ইসলাম (৩৫)। এ ছাড়া অ্যাম্বুলেন্সে থাকা ভোলার দৌলতখান উপজেলার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ গুরুতর আহত হন।
থানা-পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে রোগী ও তাঁর স্বজনদের নিয়ে ভোলায় ফিরছিলেন বিসমিল্লাহ অ্যাম্বুলেন্সের চালক। পথে মহাসড়কের মাহিলাড়া আকন বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটের খোয়াবোঝাই একটি বড় ট্রলির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সামনে অংশ দুমড়েমুচড়ে যাওয়ায় চালক গুরুতর আহত হন।
হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের উদ্ধার করে বরিশাল হাসপাতালে পাঠায়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক অ্যাম্বুলেন্সচালককে মৃত ঘোষণা করেন। আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে