
বরিশালের বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবক রুম্মান ব্যাপারীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুগন্ধা নদীর কেদারপুর এলাকা থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
রুম্মান ব্যাপারী (২৫) উপজেলার কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছানিকেদারপুর গ্রামের মো. জাকির ব্যাপারীর ছেলে। তিনি গতকাল শুক্রবার দুপুরে সুগন্ধা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দিনব্যাপী নদীতে অনুসন্ধান চালায়। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় সুগন্ধা নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রুম্মান নামের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোসলে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। রুম্মানে মৃগীরোগ ছিল বলে জানিয়েছেন স্বজনেরা। এর আগেও তিনি পানিতে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। অভিভাবকদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
২৩ মিনিট আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
৪৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ধোবাউড়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
১ ঘণ্টা আগে