থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করে অনলাইনে পোস্ট দেওয়ায় এক ব্যক্তির ২৮ বছরের কারাদণ্ড হয়েছে। মংকোল তিরাকোতে নামের ২৯ বছর বয়সী ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন দেশটির উত্তরাঞ্চলের একটি আদালত। তিরাকোতে একজন কাপড় ব্যবসায়ী। পাশাপাশি তিনি অনলাইনে লেখালেখি করেন। বৃহস্পতিবার তাঁর আইনজীবীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তিরাকোতের আইনজীবী জানান, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর চিয়াং রাইয়ের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তাঁর মক্কেল। আদালত তাঁকে ২৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।
তিনি আরও জানান, যেসব অপরাধে তিরাকোতে দোষী সাব্যস্ত হয়েছেন, তাতে তাঁর ৪২ বছরের কারাদণ্ড হওয়ার কথা। তবে সাক্ষ্যগ্রহণের পর ২৮ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তাঁর মক্কেল। আদালত ৩ লাখ বাথের (থাই মুদ্রা) বিনিময়ে তিরাকোতের জামিন মঞ্জুর করেছেন বলেও জানান তিনি।
থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। দেশটিতে রাজতন্ত্র ও রাজপরিবারের সমালোচনা ও বিরোধিতা প্রমাণিত হলে ১৫ বছরের বেশি কারাদণ্ডের বিধান রয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক সুনাই ফাসুক বলেন, তিরাকোতের বিরুদ্ধে দেওয়া আদালতের রায় থাইল্যান্ডের ইতিহাসে রাজতন্ত্রের বিরোধিতা করার দায়ে দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনা। এর আগে ২০২১ সালে রাজতন্ত্রের সমালোচনা করার অপরাধে এক নারীকে ৪৩ বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।
থাইল্যান্ডে রাজতন্ত্রের সমালোচনা করায় গত কয়েক বছরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজতন্ত্রের বিরুদ্ধে ও গণতন্ত্রের দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয় দেশটিতে। হিউম্যান রাইটস ওয়াচের আইনজীবীদের তথ্যমতে, ২০২০ সালের নভেম্বরের পর থেকে গণতন্ত্রপন্থী কর্মীদের বিরুদ্ধে দুই শতাধিক অভিযোগ দায়ের করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬