এক বছরের অধিক সময় তদন্তে পরশমণিকে (৯) শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে দাবি করে নেত্রকোনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলায় গ্রেপ্তার জোবায়ের (২৩) নামের এক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে
পাঠানো হয়।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের পিবিআই কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির।শাহীনুর কবির জানান, পিবিআই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ডিসেম্বর জোবায়েরকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জোবায়ের জানান, ঘটনার দিন বিকেলে পরশমণিকে খেলার ছলে আড়ালে নিয়ে অনৈতিক কাজ করতে চাইলে সে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় ঘটনাটি প্রকাশ পাওয়ার শঙ্কায় গলা চেপে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। রাতে লাশ বিলের পাড়ে ফেলে দেওয়া হয়।
শাহীনুর কবির আরও জানান, এক বছরের বেশি সময় ধরে মামলাটির তদন্ত করে পুলিশ। পরে সিআইডি এক বছরের বেশি সময় তদন্ত করেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে না পেরে ২০২০ সালে আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। পরবর্তী সময়ে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৬ নভেম্বর আদালত নেত্রকোনা পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ এপ্রিল মদন উপজেলার কদমশ্রী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে পরশমণি খেলতে গিয়ে নিখোঁজ হয়।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে