যুক্তরাজ্যে ভার্চ্যুয়াল রিয়্যালিটি গেমে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছে এক কিশোরী। ভুক্তভোগী ১৬ বছর বয়সী কিশোরীর দাবি, মেটাভার্সে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার অবতার বা ডিজিটাল চরিত্রকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে!
দ্য নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, কিশোরীটি ভার্চ্যুয়াল রিয়্যালিটি হেডসেট পরে একটি ত্রিমাত্রিক গেমে অংশ নেয়। ওই গেমে একদল ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে দাবি কিশোরীর। শারীরিকভাবে কোনো ধরনের আঘাত না পেলেও সে বাস্তবে ধর্ষণের শিকারের মতোই মানসিক আঘাত পেয়েছে বলে জানায় পুলিশ।
মামলাটি পুলিশের তদন্তে প্রথম ভার্চ্যুয়াল যৌন অপরাধ বলে ধারণা করা হচ্ছে।
এ মামলা সম্পর্কে অবহিত এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘কিশোরীটি একই মনস্তাত্ত্বিক আঘাত পেয়েছে যা একজন শারীরিকভাবে ধর্ষণের শিকার মানুষ পেয়ে থাকে। ধর্ষণের শিকার ভুক্তভোগীর ক্ষেত্রে শারীরিক আঘাতের চেয়ে মানসিক আঘাত দীর্ঘস্থায়ী হয়।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘এ ধরনের মামলা আইন প্রয়োগকারী সংস্থার জন্য বেশ চ্যালেঞ্জিং। কারণ, এ ধরনের পরিস্থিতির জন্য বর্তমানে কোনো আইন নেই।’
তবে এ ঘটনার সময় কিশোরীটি কোন গেম খেলছিল তা এখনো স্পষ্ট নয়।
এ মামলার কারণে পুলিশ ভার্চ্যুয়াল অপরাধগুলো তদন্তের আওতায় আনবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে বর্তমানে বিশাল সংখ্যক ধর্ষণ মামলাই তদন্তের অপেক্ষায় জমে রয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ভার্চ্যুয়াল রিয়্যালিটি ধর্ষণ মামলাটির পক্ষ নিয়ে বলেছেন, কিশোরীটি যৌন আতঙ্কের শিকার হয়েছে।
ক্লেভারলি সাংবাদিকদের বলেন, ‘আমি জানি, বাস্তবে না ঘটার কারণে সহজেই এ মামলা খারিজ হয়ে যেতে পারে। তবে এ ধরনের ভার্চ্যুয়াল পরিবেশ তৈরির মূল বিষয়ই হলো এগুলো অবিশ্বাস্যভাবে বাস্তবিক।’
‘এটাও ভাবার বিষয়, যে ব্যক্তি ডিজিটালি কোনো কিশোরীকে এ ধরনের মানসিক আঘাত দিতে পারে, সে বাস্তব জগতেও অনেক ঘৃণ্য কাজ করতে পারে।’ যোগ করেন মন্ত্রী।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে