
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। একই আদালত তাপস ও তাঁর স্ত্রী ফারজানা মুন্নীর আয়কর নথি জব্দের আরেকটি নির্দেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। তিনি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই মেহেদী হাসান পৃথক দুটি আবেদন করেন। দুটি আবেদনের ওপর শুনানি শেষে আদালত পৃথক পৃথক নির্দেশ দেন।
আবেদনে উল্লেখ করা হয়, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে মানি লন্ডারিং-সংক্রান্ত অনুসন্ধান চলমান রয়েছে। তাঁর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তাপস দেশের বাইরে চলে গেলে অনুসন্ধান কার্যক্রম ও বিচারকাজে বিঘ্ন সৃষ্টি হবে এবং তাঁর পলাতক হওয়ার শঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা প্রয়োজন।
পৃথক আরেকটি আবেদনে বলা হয়, তাপসের স্থাবর ও অস্থাবর সম্পত্তি সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র পাঠানো হয়। অধিকাংশ জবাব পাওয়া গেলেও, তাপস ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে থাকা আয়কর নথির তথ্য পাওয়া যায়নি। সুষ্ঠু অনুসন্ধানের জন্য আয়কর নথি পর্যালোচনা প্রয়োজন। আর এ জন্য তাঁদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ নভেম্বর কৌশিক হোসেন তাপসকে আটক করা হয়। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের সময়ে হত্যার কয়েকটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সাত মাসের বেশি সময় কারাবন্দী থাকার পর গত বছরের ১৮ জুন জামিনে মুক্তি পান তিনি।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে