বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার কাউন্সিলর আনোয়ারা বেগমের বিরুদ্ধে ৭ নম্বর ওয়ার্ডের ভরপাশা মৌজার দুই একর জমি দখলের অভিযোগ উঠছে। যার বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।
ভুক্তভোগী রুহুল আমিন গত রোববার বাকেরগঞ্জ জার্নালিস্ট ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলর আনোয়ারা। তাঁর দাবি, ওয়ারিশ সূত্রে জমির মালিক তিনি।
রুহুল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, বাকেরগঞ্জ পৌর এলাকার ভরপাশা মৌজার দুই একর জমি ক্রয়সূত্রে মালিক তাঁর বাবা মৃত মোসলেম আলী ব্যাপারী। সর্বশেষ বিএস রেকর্ডে মোসলেমের ওয়ারিশদের নামে রেকর্ড হয়েছে। কিন্তু কাউন্সিলর আনোয়ারা ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখলে নিতে বানোয়াট ওয়ারিশ তৈরি করেছেন।’
রুহুল বলেন, ‘নারী কাউন্সিলর প্রতিনিয়ত আমাদের হত্যার হুমকি দিয়ে আসছেন। এতে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর, পৌর মেয়র ও সংসদ সদস্যের কাছে বিচার চাই।’
এ বিষয়ে কাউন্সিলর আনোয়ারা বলেন, ‘দুই একর জমি আমার দাদার নামে রেকর্ড আছে। ওয়ারিশ সূত্রে ওই জমির মালিক আমরা। আমার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ তা সঠিক নয়।’

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে