
ঢাকা: বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ভারতের বেঙ্গালুরু পুলিশ। তাদের মধ্যে দুজন পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এ নিয়ে পূর্ব বেঙ্গালুরু পুলিশের বিভাগের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিসিপি) শ্রানাপ্পা এস ডি এনডিটিভিকে বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে পুলিশ তাদের নিয়ে ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে যায়। তখন দুজন পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে ওই দুজন আহত হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারতের কেরালা রাজ্যের একটি হোটেলে এক নারীকে নির্যাতনের ঘটনায় গতকাল বৃহস্পতিবার ছয়জনকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী ওই নারী এখন অন্য রাজ্যে আছেন। তাঁকে খোঁজা হচ্ছে। তাঁকে পেলেই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে জবানবন্দি নেওয়া হবে।
এর আগে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহও জানিয়েছেন, ভারতের কেরালায় বাংলাদেশি এক তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনার মূল হোতা রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়সহ ছয়জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ।
আরও পড়ুন:

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীতার অভিযোগে ১ হাজার ৯৫৮ জন, অবৈধ অস্ত্রধারী ৩৩১ জন, চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী ১৩ হাজার ২০ জন, ছিনতাইকারী ও দস্যুতা মামলার আসামি ২ হাজার ২১১ জন এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী ৮০৮ জন রয়েছেন...
৫ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২০ দিন আগে
খুলনায় শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য সন্দেহে রাসেল (২৯) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া রেললাইনের নির্জন একটি স্থানে গতকাল সোমবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটেছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২০ দিন আগে
অনলাইন জুয়ার মাধ্যমে প্রতারণামূলকভাবে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে গ্রেপ্তার ৬ চীনা নাগরিকসহ আটজনকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৪ মে ২০২৬