নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যাওয়া একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে রোববার (১৪ জুন) সকালে দুই ভাই-বোনের জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়...


ভাগ্যের চাকা ঘোরাতে প্রায় দুই বছর আগে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে নড়াইল থেকে নারায়ণগঞ্জে পাড়ি জমান নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আকরাম হোসেন বিশ্বাস (৫০)। সেখানে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে কাঁচামালের ব্যবসা করতেন তিনি।

নড়াইলের লোহাগড়া উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আমেনা হাসান বিপাশা (৩৭) নিহত হয়েছেন। আজ বুধবার (১০ জুন) পাংখারচরে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলা সদরের লক্ষ্মীপাশার বাসিন্দা তানভীর আহমেদ রুবেলের স্ত্রী।

নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরে ডুবে আবু বক্কর (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শিশু দুটি ভাটিয়া গ্রামের মাজেদুল শেখের ছেলে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।